দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে মহাসড়কের বৈশ্বমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী জেলা সদরের অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অনুপ কুমার ও আনোয়ারুল আজিম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈশ্বমোড়া এলাকায় যানজটের সৃষ্টি হলে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অনুপ কুমারের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ওসি আব্দুল হালিম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন