জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত আছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের কাছে এই এই প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ

পরে সিইসি সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করতে হয়। একারনেই নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে দেখা করেছে। জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন এ নির্বাচন এক ভাবে হবে। আর অধিবেশন না থাকলে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে। 

এ সময় সিইসি জানান, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। 

তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত আছে। নির্বাচনের ভোটার তালিকা দিতে সংসদ সচিবালয়কে চিঠিও দেওয়া হয়েছে। 

সিইসি আরও জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। 

 

এআর// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন