বিনোদন

সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমনি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী পরীমনি এবার নতুন এক রেকর্ড গড়েছেন। ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে এখন শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে এই তালিকার শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে এ অবস্থান অর্জন করেছেন অভিনেত্রী।

মঙ্গলবার  (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যায়, পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে বর্তমানে দুই তারকার মধ্যে অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ।   

উল্লেখ্য, গত বছর পর্যন্ত দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে সাকিব কিছুটা এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে আবারও এগিয়ে যান পরীমনি। এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারী থাকা তারকার নতুন রেকর্ড গড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন