আন্তর্জাতিক

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করেই ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে ইসরাইল সরকারের আরবি ভাষার সরকারি এক্স অ্যাকাউন্ট।

সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকে ইসরাইল-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় সবচেয়ে বেশি বার তার সঙ্গে বৈঠক করছেন নেতানিয়াহু।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এদিকে, যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সূত্র: দ্য ডন

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন