রাজধানী

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস   ঢুকে পড়ায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী ছিলেন।

 রোববার (২৬ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পরিস্থান পরিবহনের একটি বাস কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে থামানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে পড়ে।

হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষের দেয়াল বাসের ধাক্কায়  ভেঙে যায়। গেটের সামনে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসচালককে আটক করেছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন