জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা হন হাফিজ উদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন