পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ধর্মেন্দ্র প্রধানের এই ঘোষণা আসে। ফলে চলমান আন্দোলন এবং সরকার-আন্দোলনকারীদের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ। আন্দোলনের শুরু থেকেই এ দাবিতে অনড় ছিলেন বিক্ষোভকারীরা।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে আন্দোলনকারীদের দীর্ঘদিনের প্রধান দাবি বাস্তবায়নের পথে এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এসি//