আইন-বিচার

আর এক মামলার জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

ফাইল ছবি

রাজধানীর ওয়ারী থানায় প্রতারণার অভিযোগ করা মামলায় জামিন পেয়েছেনকনটেন্ট ক্রিয়েটরতৌহিদ আফ্রিদি 

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আসামি তৌহিদ আফ্রিদির পক্ষে জামিন আবেদনের শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করেন

তার আইনজীবী জানান যে, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে এর মধ্যে দুইটি মামলায় তিনি হাইকোর্ট থেকে আগেই জামিন পেয়েছেন এবং আজ ওয়ারী থানার মামলায় ও জামিন পেয়েছেন যার ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই এর আগে গত ১৫ জুন এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়

মামলায় অভিযোগ করা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে বাদীর সঙ্গে যোগাযোগ করে প্রথমে অল্প টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয় এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ এরপর তাকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়

 এআর// 

এ সম্পর্কিত আরও পড়ুন