বিনোদন

ঢাকায় আসছেন অনুপম রায়, কমলো টিকেটের দাম

ঢাকার  আসছেন ভারতের  জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।  আসছে  পহেলা  আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ওয়ান ট্রু সাউন্ডকনসার্ট এর মঞ্চ মাতাবেন তিনি   এর আগে গত ২৬ জুন কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা সাময়িক স্থগিত হয়ে যায়। এবার কনসার্টটি নিয়ে এলো সুখবর।

কনসার্টের সব প্রস্তুতি শেষ করেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। দর্শকদের সুবিধায় এবার টিকিটের দাম কমানো হয়েছে। আগের ৩ হাজার টাকার টিকিট এখন মিলবে ২ হাজার ৫০০ টাকায়। আগে যারা টিকিট কিনেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তাই সবাইকে নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।

এর আগে ২৬ জুন কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়। নতুন আয়োজনে অনুপম রায়ের পাশাপাশি মঞ্চ মাতাবে বাংলাদেশের একটি ব্যান্ডও।

 

এ সম্পর্কিত আরও পড়ুন