দেশজুড়ে

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এসআই সুজাউদ্দিন জানান, নিহত তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন