বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন
বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভ্রাটের কবলে পড়েছেন মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সনের ব্যবহারকারীরা। কোন পেইজে প্রবেশ করতে গেলেই ইউ আর টেম্পোরারি ব্লকড মেসেজ।
রোববার (১৯ জুলাই) দুপুর থেকে হঠাৎ প্ল্যাটফর্মটির ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।
ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, দুপুর আড়াইটা পর্যন্ত ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ওয়েব সংস্করণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ার অভিযোগ পাওয়া গেছে ৬৪ শতাংশ। লগইনের জটিলতায় পড়ার কথা জানিয়েছেন ১৯ শতাংশ ব্যবহারকারী। অ্যাপ ব্যবহারের সময় জটিলতায় পড়ার অভিযোগ পাওয়া গেছে ১০ শতাংশ।
তবে বাংলাদেশে এসময় মোবাইল ভার্সন চেক করে তা ঠিক পাওয়া গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেটা।
আই/এ