দেশজুড়ে

নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা বিএনপির কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, বুধবার রাতে হাদিস মিয়াকে সাথে নিয়েই বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথ আটকায়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।  

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। পরে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

  

পি/ডি  

এ সম্পর্কিত আরও পড়ুন