জাতীয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষা শেষে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ এর পর সারাদেশে আন্দোলনে নামার ঘোষণা ছিলো তাদের। 

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পুরোপুরি অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা, তাদের সব দাবি শতভাগ আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং এই আন্দোলন অব্যাহত রাখবো

এই পরিস্থিতিতে আন্দোলনস্থলের কাছাকাছি জলকামানসহ ব্যাপক নিরাপত্তা ও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ ধৈর্য দেখাচ্ছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সংঘাত বা বাগ্‌বিতণ্ডায় জড়াতে চান না।

এর আগে, প্রবল বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছিল পরীক্ষার্থীরা। সেই বিক্ষোভ থেকেই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন