দেশজুড়ে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি আটক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) রাত নয়টায় চট্রগ্রাম নগরের দক্ষিণ খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ওই বাসা থেকে সেলিম আকতারকে আটক করা হয়েছে। বাসাটিতে মহিবুল হাসানের পরিবারের আরও সদস্য থাকতে পারেন বলে তথ্য রয়েছে পুলিশের কাছে।

এ ছাড়া সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা হওয়ার তথ্যও পাওয়া গেছে। এ কারণে পুরো বাসায় তল্লাশি চালানো হচ্ছে। তার বিষয়ে মামলা আছে কিনা সে বিষয়ে পরে জানানো হবে।

প্রসঙ্গত, চট্রগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন কালে ডা. সেলিম আকতারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন