হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ৮৩১
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল এক দিনে সারা দেশে আরও ৮৬৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১২২ জনের হাম নিশ্চিত করা হয়েছে।
এদিকে, চিকিৎসা শেষে গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৬৭১ জনের মৃত্যু হয়েছে।
এমএ//