বর্তমান জলাবদ্ধতার দায় কারও না,দায় সঠিক পরিল্পনার : ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান জলাবদ্ধতার দায় কারও না, দায় সঠিক পরিল্পনার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ গুলশান লেক ও হাতিরঝিল প্রকল্প করার সময় সঠিক পরিকল্পনার অভাব ছিল। ফলে গুলশানের বৃষ্টির পানি ধারণ ক্ষমতা গুলশান লেকের নেই।
সোমবার (১৩ জুলাই) বিকেলে গুলশান খালের দুই পাশে জলাবদ্ধতা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামীতে সব উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়ের তাগিদ দিয়ে রাজউককে চিঠি পাঠানো হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব খাল বেদখল হয়ে গেছে, সেগুলো দখলমুক্ত করে নগরের জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে।
তিনি আরও জানান, খালগুলো পুনরুদ্ধার না করা পর্যন্ত নগরের জলাবদ্ধতা কখনোই কমবে না এবং জনদুর্ভোগ দূরীকরণ সম্ভব নয়। তাই নগরকে বাঁচাতে হলে এবং ভবিষ্যতে সুন্দর নগর গড়ার জন্য খালগুলো দখলমুক্ত করা প্রয়োজন।
এ সময় খালগুলো দখলমুক্ত করার জন্য সাংবাদিক ও নগরবাসীকে সহযোগিতার করার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।
আই/এ