বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪ জেলায় বন্যার পূর্বাভাস
টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। একটি পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমা অতিক্রম করায় উত্তরের ৪ জেলায় স্বল্পমেয়দি বন্যার পূর্বাভাস জারি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডিমলা উপজেলায় ডালিয়া পয়েন্টে তিন্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেলো তিন ঘণ্টায় পানি বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্র।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নিম্নাচলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি অথবা বর্তমান পরিস্থিতির অবনতি হতে পারে।
তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।
আই/এ