জাতীয়

খুব দ্রুত সুখবর পাবেন তিস্তাপাড়ের মানুষ : ত্রাণমন্ত্রী

তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা শুধরাবেনা। 

হাসিনার দেশে ফেরা নিয়ে ত্রাণমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে।

আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।

শতবর্ষ পূর্তি এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মেজার জেনারেল (অব) আমসা আমিন (সাবেক রাষ্ট্রদূত), জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্মআহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্মআহবায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন