আন্তর্জাতিক

মুখ ফসকে ইরানকে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানের পরিবর্তে ভুল করে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ উল্লেখ করেছেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বুধবার (০৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ কয়েক মাস আগে একটি মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এ তথ্য জানিয়েছে ইএএসও টুডে।

বক্তব্যে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।’ তার দাবি, মাত্র এক ঘণ্টার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয় বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প সম্ভবত ভুলবশত ইরানের জায়গায় জাপানের নাম উচ্চারণ করেছেন।

সংবাদমাধ্যমটির মতে, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগী জাপানকে তিনি ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।

কিয়োডো নিউজ আরও জানায়, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা রয়েছে। বিশেষ করে চীন ও উত্তর কোরিয়াসহ বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয়েছে। একই সময়ে জাপান ইরানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, আরব সাগরে ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কাছে একটি ড্রোন আক্রমণাত্মকভাবে এগিয়ে এলে সেটি ভূপাতিত করা হয়।

পরে ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার কিছু সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক হামলা চালায়। সেই হামলার মধ্য দিয়েই যুদ্ধের সূচনা হয়। বর্তমানে সংঘাতটি চতুর্থ মাসে গড়িয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন