বিনোদন

আর্জেন্টিনার ভক্ত হলেও মিশরের জয় চান অভিনেত্রী বর্ষা

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার প্রিয় দল আর্জেন্টিনা। তাই চলমান টুর্নামেন্টে প্রিয় দলের প্রতিটি ম্যাচ উপভোগ করছেন তিনি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে সম্প্রতি ম্যাচের আগে তার এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।             

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টা স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরেই বর্ষা জানান, আর্জেন্টিনা হেরে গেলেও তিনি ব্যক্তিগতভাবে খুব একটা কষ্ট পাবেন না।

ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তিনি চান বিশ্বের মুসলিমদের বিজয় হোক। সেই কারণেই এই ম্যাচে তিনি মিশরের জয় কামনা করছেন এবং সবার কাছে দোয়াও চেয়েছেন।

বর্ষার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক অনুসারী তার অনুভূতির প্রতি সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় বিষয়কে যুক্ত করা ঠিক নয় এবং বিষয়টি অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় আফিয়া নুসরাত বর্ষার। বেশিরভাগ সময়ই তিনি স্বামী ও প্রযোজক-অভিনেতা অনন্ত জলিলের প্রযোজিত ও অভিনীত সিনেমায় কাজ করেছেন। গত বছর অভিনয় ছেড়ে ধর্মীয় জীবন অনুসরণের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জানান, হাতে থাকা কাজ শেষ করার পরই অবসর নেবেন। এ বছরও তারা একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। এছাড়া শিগগিরই ‘কিল হিম ২’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন