জাতীয়

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ-সংক্রান্ত যেকোনো অভিযোগ বা ঘটনার ক্ষেত্রে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৬ জুলাই) দূতাবাস এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে দেশটির জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধের অভিযোগে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আইনে গুরুতর অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে এবং সব পরিস্থিতিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

                                            

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন