রাজনীতি

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে থাকায় স্পেনের প্রশংসা করলে জামায়াত আমির

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান অব্যাহত রাখায় স্পেন সরকারের প্রশংসা করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রোববার (৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন জামায়া আমির।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

স্পেনের রাষ্ট্রদূতও বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট বাস্তবায়ন, বাংলাদেশ-স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং রোহিঙ্গা সংকটের সম্ভাব্য সমাধান ও চ্যালেঞ্জ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের এটিই প্রথম সাক্ষাৎ।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন