চকবাজরে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারের আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটির তৃতীয় তলায় একটি দোকানে এ আগুন লাগে। এক ক্ষুদে বার্তায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় তারা। খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়।
ভবনটির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
আই/এ