জাতীয়

দেশে অনুমোদন পেল তিন নতুন উপজেলা ও একটি থানা

ছবি: সংগৃহীত

দেশে নতুন করে তিনটি উপজেলা ও একটি থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। অনুমোদন পাওয়া নতুন উপজেলাগুলো হলো ফটিকছড়ি উত্তর উপজেলা, বাঙ্গরা উপজেলা এবং পাগলা উপজেলা। এছাড়া হালদা থানা নামে একটি নতুন থানা অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (০১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ফটিকছড়ি উপজেলা থেকে ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। মুরাদনগর উপজেলা বিভক্ত করে তৈরি করা হবে বাঙ্গরা উপজেলা। আর গফরগাঁও উপজেলা এর পাগলা থানা এলাকার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হবে পাগলা উপজেলা।

এছাড়া হাটহাজারী থানা থেকে আলাদা করে গঠন করা হয়েছে নতুন হালদা থানা।

নিকারের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ জেলা ও গাজীপুর জেলা প্রকল্প এলাকার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হবে।

বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন