দেশজুড়ে

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল: রাশেদ খান

গেল ১৮ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই দেশ চীনের মতো উন্নয়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

শনিবার (২৭ জুন) ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, যারা বিএনপিকে ভারতের দালাল বলে সমালোচনা করেন, তারা ভুল প্রমাণিত হয়েছেন। তিনি বলেন, বিএনপি ভারতের দালালী করলে প্রধানমন্ত্রী চীন সফরের আগে ভারত সফরে যেতেন।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে ভারতের দাদাগিরি বরদাস্ত করা হবে না। 

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির সদস্যরা আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন