আন্তর্জাতিক

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

চীনের রাজধানী বেইজিংয়ে একটি ছোট বিমান একটি বহুতল ভবনে আছড়ে পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি চীনা কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ জুন) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে (চায়না জুন) বিমানটি আঘাত হেনেছে।

বিধ্বস্ত হওয়া বিমানটি দুই আসন বিশিষ্ট চীনা সানওয়ার্ড এসএ৬০এল অরোরা স্পোর্টস বিমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনটিতে আঘাতের পর ওপর থেকে ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখা যায়। ঘটনাস্থলে বিমানের লেজের একটি অংশও পড়ে থাকতে দেখা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, চীনা কর্তৃপক্ষ এখনো এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন