জাতীয়

শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশন এলাকার ৭ নম্বর সেতুর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (২৬ জুন) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা  ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

   

 পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন