লাইফস্টাইল

বর্ষায় জামাকাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ? কয়েকটি অভ্যাসেই মিলবে সমাধান

ছবি: সংগৃহীত

বর্ষাকাল মানেই একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে ভেজা জামাকাপড়ের ঝামেলা। টানা বৃষ্টি, রোদের অভাব এবং বাতাস কম থাকার কারণে কাপড় শুকাতে অনেক সময় লাগে। ফলে কাপড়ে তৈরি হয় অস্বস্তিকর স্যাঁতসেঁতে গন্ধ। অনেক ক্ষেত্রে আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধিও এ সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলে বর্ষার দিনেও জামাকাপড় রাখা সম্ভব সতেজ ও দুর্গন্ধমুক্ত-

কাপড় ধোয়ার সময় প্রয়োজনের বেশি ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো। অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ে জমে থেকে আর্দ্রতা ধরে রাখতে পারে, যা দুর্গন্ধ সৃষ্টির ঝুঁকি বাড়ায়। তাই পরিমাণ মতো ডিটারজেন্ট ব্যবহার করা উচিত।   

ধোয়ার পর কাপড় থেকে যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করুন। কাপড়ে বেশি পানি থাকলে শুকাতে সময় বেশি লাগে এবং গন্ধ হওয়ার আশঙ্কাও বাড়ে।

ঘরের ভেতরে কাপড় শুকাতে হলে এমন স্থান বেছে নিন, যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। জানালার পাশে বা পাখার নিচে কাপড় মেললে দ্রুত শুকাতে সুবিধা হয়। তবে বাথরুম বা অতিরিক্ত স্যাঁতসেঁতে স্থানে কাপড় শুকানো এড়িয়ে চলাই ভালো।

এ ছাড়া ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আর্দ্রতা শোষণকারী উপকরণ ব্যবহার করা যেতে পারে, যা কাপড় দ্রুত শুকাতে সাহায্য করে।

কাপড় প্রায় শুকিয়ে গেলে সামান্য ভেজাভাব থাকলে হালকা ইস্ত্রি করে নিতে পারেন। এতে অবশিষ্ট আর্দ্রতা দূর হওয়ার পাশাপাশি দুর্গন্ধের কারণ হতে পারে এমন জীবাণুও কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে সামান্য সচেতনতা ও কয়েকটি ভালো অভ্যাসই জামাকাপড়কে রাখতে পারে পরিষ্কার, সতেজ এবং স্যাঁতসেঁতে গন্ধমুক্ত।

 

পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন