দেশজুড়ে

যমুনার স্রোতে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভদ্র শিমুল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কাটাঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুর ইসলাম (১১)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান

স্থানীয়রা জানান, মাদরাসার তিন শিক্ষার্থী সকালে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে জুনায়েদ ও আরিফুর ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর শিক্ষার্থী প্রাণপণ চেষ্টা করে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই বন্ধুকে আর রক্ষা করা সম্ভব হয়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জেলেরা দ্রুত নদীতে জাল ফেলে তল্লাশি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুপুর ১২টার দিকে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান, যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন