দেশজুড়ে

গোসলের মগ দিয়ে দাঁড় করে রেখে গেলেন দাদি, পুকুরে মিললো নাতির লাশ

নেত্রকোনার বারহাট্টায় বাড়ির পাশে পুকুরে ডুবে কাউসার (৫) নামের এক শিশু মারা গেছে। কাওসার উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার নৈহাটি গ্রামে এ ঘটনা ঘটে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাউসার বুধবার দুপুরে তার দাদীর সাথে পুকুরে গোসল করতে যাওয়ার জন্য বায়না ধরে। দাদী পানির মগসহ তাকে উঠানে দাড় করিয়ে রেখে ঘরে যান। কিন্তু ঘরে কাজ শেষ করে দাদী ফিরে দেখেন কাউসার নেই।

পরিবারের লোকজন  পুকুরে খোঁজতে গেলে মগটি ভেসে থাকতে দেখেন। প্রতিবেশরাসহ খোঁজাখুঁজি করে শিশুটিকে পুকুরের পানির নিচে খুঁজে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি চম্পক দাম বলেন খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন