জাতীয়

ডা. জাহেদ ইস্যুতে দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক নয়বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়য়। একই সঙ্গে আগে থেকে সফরের বিষয়ে জানানোর পরেও ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনকবলে মন্তব্য করেছে ঢাকা।

বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ড. জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে দেশটির সাংবাদিক প্রশ্ন করলে তিনি জানান, বাংলাদেশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গত ১৪ জুন পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর সিনিয়র কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে যোগ দেওয়াই ছিল তার এই সফরের উদ্দেশ্য।

তিনি  বলেন, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তিনি উক্ত বহুপক্ষীয় বৈঠকে যোগ দিতে আসার উদ্দেশ্যটি পুনরায় নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুমতি পাওয়ার পরও ডা. জাহেদ নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন