দেশে আঘাত হানলো ৪.৪ মাত্রার ভূমিকম্প
রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হেনেছে। ৪ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে।
সোমবার (২২ জুন) রাত ৯ টা ২৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থাটি জানায়, বাংলাদেশের নরসিংদী জেলায় সৃষ্ট এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলা শহর থেকে ১০ কি.মি. দক্ষিণ পশ্চিমে মাটির ১০ কি.মি. গভীরে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রাত ৯ টা ২৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য।
গেল বছর ২১ নভেম্বর দেশে আঘাত হানা ৫ দশমিক ৭ মাত্রার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধববদি উপজেলায়। ঐ ভূমিকম্পে ৩ জন নিহতের ঘটনা ঘটে।
আই/এ