রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার (২২ জুন) রাত ৯ টা ২৮ মিনিটে রাজধানীতে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৪ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের নরসিংদী জেলায় মাটির ১০ কি.মি. গভীরে।
অপরদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রাত ৯ টা ২৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য।
আই/এ