আইন-বিচার

শিশু আয়াত হত্যা

১ লাখ টাকা জরিমানাসহ আসামি আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ ও হত্যার পর মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার লোমহর্ষক মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রায় শুনানির সময় দণ্ডপ্রাপ্ত আসামি আবীর আলী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই মামলার বিচারপ্রক্রিয়ায় মোট ৩৩ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ ঘরের পাশের একটি মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় শিশু আয়াত। পরবর্তীতে তদন্তে উন্মোচিত হয় যে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর তাকে অপহরণ করেছিলেন। কিন্তু অপহৃত শিশুকে লুকিয়ে রাখার মতো নিরাপদ কোনো জায়গা না পেয়ে তিনি আয়াতকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর প্রমাণ লোপাটের জন্য মরদেহ ছয়টি খণ্ডে বিভক্ত করে সাগরে ভাসিয়ে দেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর ঘটনার অনুসন্ধানে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তল্লাশির পর ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইসগেটের একটি গর্ত থেকে নিখোঁজ আয়াতের দুই পা এবং এর পরদিন খণ্ডিত মাথাটি উদ্ধার করতে সক্ষম হয় পিবিআই কর্মকর্তারা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন