খেলাধুলা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েসলি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ওয়েসলি।      

রোববার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, শনিবার (৬জুন) মিশরের বিপক্ষে জেতা প্রীতি ম্যাচে বাম ঊরুর পেশিতে চোট পান ওয়েসলি। ম্যাচের পর এমআরআই পরীক্ষায় তার বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়ে।  চোটের কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না এই ডিফেন্ডারের।   

সিবিএফ জানিয়েছে, ওয়েসলির পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী আতালান্তার মিডফিল্ডার এদেরসন। সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেবেন এই খেলোয়াড়। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি।  

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ফার্স্টএনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় ব্রাজিল। তবে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েসলি। গত মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেওয়া এই ডিফেন্ডার সাম্প্রতিক সময়ে দলের প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ফার্স্টএনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ প্রস্তুতি ম্যাচে রোববার (৭জুন) ভোরে মিসরকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। তবে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোমার ডিফেন্ডার ওয়েসলি। পরীক্ষা-নিরীক্ষায় গুরুতর চোট ধরা পড়ে। যা তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।  ম্যাচ শেষে স্টেডিয়াম ত্যাগের সময়ও তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন।   

এই চোটের ঘটনায় সিবিএফ হতাশা প্রকাশ করছে। ওয়েসলি দলের সবার কাছে খুবই প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলা এই দলের অংশ হিসেবে সে সব সময় থাকবে। 

 

সূত্র- রয়টার্স 

 

পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন