হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০৫২
গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫২ জন।
বুধবার (০৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ১৩০ জন।
গেল ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ৫১১ জন।
এমএ//