আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম ও পাথর নিক্ষেপ

পশ্চিমবঙ্গের সোনরপুরে ভোট-পরবর্তী সহিংসতার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা কর্মীরা হেলমেট পরিয়ে তৃণমূলের এই শীর্ষ নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

শনিবার (৩০ মে) এই সফরকালে তার ওপর ডিম ও পাথর নিক্ষেপ করা হয় এবং বিজেপি কর্মীরা তার বিরুদ্ধে চোর চোর স্লোগান দেয় বলে অভিযোগ উঠেছে।

তৃণমূল কংগ্রেস অভিযোগ করে বলেন, সফরকালে বিজেপি কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে একটি হেলমেট পরিয়ে চারপাশ থেকে ঘিরে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘শাসকরাই খুনি হয়ে গেল, বিজেপি আপনার জন্য ধিক্কার

অন্যদিকে ঘটনার পর গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই হামলা সম্পূর্ণ পরিকল্পিত এবং বিজেপি-পৃষ্ঠপোষকতাধীন। তিনি বলেন, "তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল।

তিনি আরও বলেন, তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। আমরা অবশ্যই এই বিষয়ে হাইকোর্টকে জানাব। আমরা রাজ্যপালকেও বিষয়টি অবহিত করব।

গুরুতর আহত হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন উল্লেখ করে তৃণমূলের এই সাংসদ বলেন, আমার মাথা কোনোমতে বেঁচে গেছে; ভাগ্যবশত আমি হেলমেট পরা ছিলাম। তারা আমার জামাকাপড় ছিঁড়ে ফেলেছে এবং আমার চশমা ভেঙে দিয়েছে

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করেছেন, অভিষেকের জীবন ঝুঁকিতে ছিল এবং তিনি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন

 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন