দেশজুড়ে

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে ঈশ্বরদী-ঢালারচর রেলরুটের কালিকাপুর এলাকার ১৭ নম্বর রেলব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দেওয়ান দিকশাইল উত্তর পাড়া গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আশিকুর রহমানের কিছুটা মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে। সকালে তিনি ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করতে করতে পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের রেললাইনে চলে যান। ওই সময় ঢালারচর থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রেলপথ অতিক্রম করছিল।

এ সময় ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

 

পিডি  

এ সম্পর্কিত আরও পড়ুন