ভারতের উত্তর প্রদেশের কোরবানী নিয়ে বিধিনিষেধ জারী
মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা নিয়ে এবার ভারতের উত্তর প্রদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে বিজেপি সরকার। কোরবানির ঈদের সময় আইনশৃঙ্খলা বিধি কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভা করেন তিনি।
এসময় বলেন, খোলা জায়গায় বা জনসমক্ষে পশু কোরবানি করা যাবে না একই সাথে রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা যাবে না।শুধু পূর্বনির্ধারিত স্থানে কোরবানির অনুমতি দেয়া হবে। উৎসব নিয়ে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না।
কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন, শুধুমাত্র ঐতিহ্যবাহী স্থানেই নামাজ আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা বন্ধ করার অনুমতি দেওয়া হবে না।
যোগী আদিত্যনাথ আরো বলেন, কোরবানির পর পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রি নিষেধাজ্ঞা বহাল থাকবে। অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি হুশিয়ারী জানান, বৈধ কসাইখানাতে নির্ধারিত ধারণক্ষমতার বেশী পশু রাখা যাবে না। সভায় আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর এবং সম্ভলসহ সংবেদনশীল অন্যান্য জেলার কর্মকর্তাদের বিগত বছরের ঘটনা পর্যালোচনা করার নির্দেশ দেন মূখ্যমন্ত্রী। সম্ভাব্য অশান্তি সৃষ্টি কারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ারওে তাগিদ দেন তিনি।
আর/আই