জাতীয়

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তারেক রহমান বলেন, “রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।”

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া দেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন হবে। এ ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন