দেশজুড়ে

ছেলের অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর কারাগারে

যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান গহর (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত মিজানুর উপজেলার একঝলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে র‌্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহ মহেশপুর উপজেলার পলানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন আজ (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাত দশটার দিকে মিজানুর রহমানের ছেলে বাড়িতে ছিলেন না। এই সুযোগে শ্বশুর মিজানুর  পুত্রবধূকে ভয়-ভীতি দেখিয়ে বাড়ির পিছনের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী  বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়মামলা হওয়ার পর  আসামি মিজানুর রহমান মহেশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন।

ওসি মারুফ হোসেন জানান, ধর্ষণে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন