ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ চলছে।
এমএ//