প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে রূপ নেবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে আনসার ও ভিডিপি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই বাহিনী আরও বেশি প্রযুক্তিনির্ভর ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও আনসার-ভিডিপির অর্জন প্রশংসনীয়, যা বাহিনীর সামগ্রিক সক্ষমতারই প্রতিফলন।
বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এতে করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে।
এছাড়া উপজেলা পর্যায়ে আনসার ও ভিডিপির কার্যক্রম আরও কার্যকর করতে “উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬” প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।
এসি//