দেশজুড়ে

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুর মোহাম্মদ (১১) ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত (১০) একই গ্রামের মিন্টুর ছেলে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান , দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে আরাফাতের নানা পাশের পুকুরের পাশে তাদের খেলতে দেখেছিলেন বলে ধারণা করেন, তারা হয়তো পুকুরে পড়ে গেছে।

পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করে

৬নং গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ মন্ডল বলেন, বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। পুকুরটি পরিত্যক্ত হলেও এর গভীরতা বেশি। সম্ভবত গোসল করতে বা খেলার ছলে পানিতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন