রাজনীতি

মোটরসাইকেলের ওপর কর আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জামায়াত আমিরের

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,  মোটরসাইকেলের ওপর কর আরোপের কোনো চিন্তা সরকার করে থাকলে তা থেকে সরে আসবে বলে আশা করছিঅন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জামায়াত আমির এ আহ্বান জানান।

বায়ান্ন টিভির পাঠকদের জন্য জামায়াত আমিরের পোস্টের হুবহু তুলে ধর হলো-

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।

করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।

আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন