স্বাস্থ্য

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে চীন

বাংলাদেশের টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল ও কার্যকর করতে সহযোগিতার অংশ হিসেবে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন (Sinovac Foundation) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত পোলিও ভ্যাকসিন (সাবিন স্ট্রেইন) অনুদান দিয়েছে।

এই অনুদানের আওতায় “পোলিওমাইলাইটিস ভ্যাকসিন (ভেরো সেল, ইনঅ্যাকটিভেটেড সাবিন স্ট্রেইন)” বা সংক্ষেপে (sIPV) ভ্যাকসিন প্রদান করা হয়। মোট ৩ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন, যা ৭৬ হাজার ভায়াল আকারে সংরক্ষিত, বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চপদস্থ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুদান ইপিআই কর্মসূচির আওতায় টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন