লেবাননে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি নিখোঁজ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। হামলায় ওই বাংলাদেশিদের বসবাস করা ভবন সম্পূর্ন বিধ্বস্ত হওয়ায় তারা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে লেবাননে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি নিহত হন।
মঙ্গলবার (১২ মে) লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ড্রোন হামলায় নিখোঁজ দুজনের থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।
এ কর্মকর্তা জানান, সোমবার রাতেই নাবাতিয়েহর আরেকটি আবাসিক এলাকায় পৃথক ড্রোন হামলা হয়, যেখানে বাংলাদেশি অভিবাসীরা থাকতেন।
এর আগে সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা নিহত হন দুই বাংলাদেশি। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত ওই দুই বাংলাদেশি হলেন- সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০)।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আই/এ