পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এ অভিনন্দন জানানো হয়।
পোস্টে বলা হয়, দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা।
আই/এ