ঈদযাত্রা: কাল থেকে শুরু ট্রেনের আগাম টিকিট বিক্রি
আসছে ২৮ মে ঈদুল আজহার দিন ধরে আগামীকাল বুধবার (১৩ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল আটটায়। অপরদিকে পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বেলা দুইটা থেকে।
এর আগে গেল ৫ মে রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সে অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে'র টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।
এমএ//