জাতীয়

পুলিশ পদক প্রদান স্থগিত

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধনের আগে ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শনিবার (১০ মে) দিবাগত রাতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এই পদক প্রদানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।

তিনি আরও বলেন, পদক সংক্রান্ত সরকারি আদেশ এখনো জারি হয়নি।

তবে, পুলিশ সপ্তাহ-২০২৬-এর অন্যান্য সকল অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এবং পদকগুলো পরবর্তীতে প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন